শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

খাগড়াছড়িতে ২ ভুয়া চিকিৎসককে জরিমানা ও কারাদন্ড

৪২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের মেহেদীবাগ ও নারিকেল বাগান এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল বলেন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া ইমদাদুল হক লাবু ও এস কে ধর ব্যক্তিদ্বয় চেম্বার পরিচালনা করছিলেন। এছাড়াও মেয়াদোর্ত্তীণ ওষুধ ব্যবহারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তাদের ছয় মাস কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গত বুধবার অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সেই সময় শেষ হচ্ছে রোববার। এর মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে স্থানীয় প্রশাসন অনিবন্ধিত চিকিৎসক, ডায়াগনিস্টক সেন্টার এবং ক্লিনিকগুলোতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।