শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে “নিরাপদ মাতৃত্ব দিবস” পালিত

১৭৪

॥ মোঃ আরিফুর রহমান ॥

‘মা ও শিশুর জীবন বাচাঁতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে“নিরাপদ মাতৃত্ব দিবস” -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে রাঙ্গামাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও ইপসা সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবিনোদ শেখর চাকমা, রাঙ্গামাটি ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গফুর মোল্লা, ইপসা সুখী জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গৌতম কুমার সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, মাঠকর্মী ও ইপসার ভোলেন্টিয়ারগণ।

সভায় ডাঃ বিনোদ শেখর চাকমা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আজকের নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য বিষয় খুবই উপযোগী হয়েছে। মা ও শিশুর জীবন বাচাঁনোর জন্য আমাদের সকল গর্ভবতী মাকে নিকটস্থ সেবা কেন্দ্রে প্রেরণের জন্য আমাদের মাঠ পর্যায়ে ও কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করেন তাদের আরও জোরালো ভুমিকা রাখতে হবে। প্রত্যেকটা ডেলিভারি যেন স্বাস্থ্যসেবা কেন্দ্রে হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্ন সম্পর্কে মায়েদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি ।