শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির নানিয়ারচরে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১

৫০

॥ মীর মোঃ লোকমান হোসেন ॥

রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে মোটর সাইকেল দূর্ঘটনায় কৃঞ্চা জিনা চাকমা পপি নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৫ মে) রাত আনুমানিক ৯টায় এঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে গুলো জানায়। নিহতের বাড়ী খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাবুছড়া এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলায় কমর্রত ছিলেন। এ সময় তার স্বামী মোটর সাইকেল চালক অলবিন চাকমাও গুরুতর আহত হন। সে খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। পরে স্থানীয়রা তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কৃষ্ণাজিনা চাকমা পপি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার বাসিন্দা। তিনি রাঙ্গামাটিতে একটি প্রোগ্রামের কাজ শেষে রাতে বাড়িতে ফিরছিলেন। ঘিলাছড়ি এলাকায় পৌঁছালে বাইকের সাথে ট্রাকের সংঘর্ষে কৃষ্ণাজিনা চাকমা পপি মৃত্যু হয়।

নানিয়ারচরের বাসিন্দা রেজা জানান, রাতে একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা খবর পেয়ে আহতকে উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠায় এবং পুলিশে খবর দেয়। স্থানীয়রা সন্দেহভাজন দুইটি গাড়ী আটক করে পুলিশকে জানায়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেছেন, ঘটনাটি রাত ৯টার দিকে ঘিলাছড়ি বাজারের ট্রাকের সাথে দূর্ঘটনায় কৃঞ্চা জিনা চাকমা মারা গেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।