শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত

৬৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সিনিয়র সিটিজেনদের সম্পর্কে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয় সম্মুখে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা যুবদলের সাঃ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান’সহ জেলা উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বহু মার খেয়েছি, শত মামলা খেয়েছি। এখন থেকে প্রতিরোধ শুরু হবে। এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। রাজপথে আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে ফয়সালা হবে।

বক্তারা আরো বলেন, অবৈধভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে শেখ হাসিনা যাকে হত্যার হুমকি দিয়েছেন উনিই কিন্তু ১৯৮৬ সালে শেখ হাসিনার ওপরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিলো, ওয়ান ইলেভেনে শেখ হাসিনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া।

বিএনপির সমাবেশ শেষ পর্যায়ে সাবেক পৌর কাউন্সিলর হেলালের নেতৃত্বে শহরের লাঠি মিছিল বের করলে বিএনপির শতাধিক নেতাকর্মীও লাঠিসোটা নিয়ে আদালত সড়ক এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।