শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

১০৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মানিকছড়ির দুটি রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী উক্ত ভ্রাম্যমাণ আদালন পরিচালনা করেন।

মঙ্গলবার (২৪ মে) বিকালে মানিকছড়ি বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স মাহী অটো রাইস মিলের ম্যানেজার আব্দুল জলিলকে ১৫ হাজার টাকা ও মেসার্স রহমানিয়া অটো রাইস মিলের মালিক মোঃ আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী জানান, পাটজাত পন্যের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।