শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

মাটিরাঙ্গায় তিন খাবার হোটেলে অভিযান;২৮ হাজার টাকা জরিমানা

৩৬

 মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সদরে অবস্থিত বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ মে) দুপুরের মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।॥

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালে ৫৩ ধারায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার পরিবেশন একইসাথে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে মাটিরাঙ্গা বাজারে অবস্থিত হাজি হোটেল কে ৮ হাজার টাকা, বিআরটিসি হোটেল কে ১০ হাজার টাকা এবং ফারুক হোটেল কে ১০ হাজার টাকা করে মোট ২৮হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, মাটিরাঙ্গার হোটেলগুলোতে অতিরিক্ত দাম রাখা এবং অপরিছন্নভাবে খাবার তৈরি করার অভিযোগের প্রেক্ষিতে এ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।