শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাজস্থলীতে বন্যশুকুরের আক্রমনে স্কুল ছাত্র গুরুতর আহত

১৩৮

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

বন্য শুকরের আক্রমনে রাজস্থলী উপজেলার নাড়াইছড়ি গ্রামের স্কুল পড়ুয়া এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত শিশু ইশ্বর চন্দ্র ত্রিপুরা (৯) বর্তমানে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে তার পারিবারিক সুত্র জানিয়েছে। বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পারিবারিক সুত্র জানিয়েছে।

আহত শিশুর বাবা জানিয়েছেন, ইশ্বর চন্দ্র তার মা’র সাথে বাড়ির পাশের জুম খেতে কাজ করতে ও পাকা ধান পাহাড়া দিতে গিয়েছিল। কাজ করার এক ফাঁকে একটি বন্য শুকর ইশ্বরকে পিছন দিক থেকে অতর্কিত হামলা চালায় এবং তার মূখমন্ডল সহ হাতে কামড় দিয়ে রক্তাক্ত করে। তাঁর চিৎকারে মা ও চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তৃব্যরত ডাক্তার আজমিরা সুলতানা তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে স্থানীয় হেডম্যান বীরন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, জুমের পাকা ধান খেতে প্রায় সময় বন্য শুকর সহ হাতির দল সেখানে হানা দিচ্ছে। তাদের সামনে কেউ পড়লে তাড়িয়ে নিচ্ছে আর সুযোগ পেলে উল্টো হামলা করে গুরুতর আহত করছে। আহত ইশ্বর চন্দ্র ত্রিপুরা রাজস্থলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। সে প্রতিদিনের মত মা’র সাথে জুমে গিয়েছিল। কাজের এক সময় বন্য শুকর তার উপর হামলা কর

ই-পিসি/আর