শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে পাঁচদিন ব্যাপী সোশ্যাল টেকনিকেল এনিমেটর প্রশিক্ষণ প্রদান

৩১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারী সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় এসটিএদের পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত ১৮মে বুধবার সকালে মানিকছড়ি উপজেলা অফিসার্স ক্লাবে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে ২৬জন সোশ্যাল টেকনিকেল এনিমেটর(এসটিএ) নিয়ে শুর হওয়া পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ আজ ২২ মে রবিবার শেষ হয়েছে। প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস ও পংমে মারমা।

এসটিএ প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন, প্রকল্পের কর্ম এলাকায় পিছিয়ে পড়া জনগন বা এসটিএ কম্পোনেন্ট এর উপকারভোগীদরে মাঝে আত্মজিজ্ঞাসা ও আত্মপলব্ধি সৃষ্টির মাধ্যমে কারিতাস বাংলাদেশ সম্পর্কে পিরিচিতি, প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান, সেইফগার্ডিং ও অন্যান্য পলিসি সর্ম্পকে ধারণা প্রদানসহ জৈবিক চাষাবাদ, গবাদি পশশু ও হাঁস-মুরগীর পালন, সমন্বিত মাছ চাষ, মৌমাছি পালন, জুমচাষ, মাল্টি স্টোরিড় হর্টিকালচার বাগান, ভ্যালু চেইন, সামাজিক সুরক্ষা/নিরাপত্তা নেট বিষয়ের মেধা দিয়ে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি এলাকার কৃষির দক্ষতার সহিত কৃষকদের সহযোগিতা প্রদান করবে। এর ফলে স্থায়ী উন্নয়নের মাধ্যমে তারা পারিবারিক ও সামাজিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
প্রশিক্ষণ শেষে উপজেলা নিবার্হী অফিসার এসটিএদের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এলাকার অন্যাদের গরু, ছাগল, হাঁসমুরগি পালনের জন্য টিকা প্রদানে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।

শেষে সবার মাঝে ভ্যাকসিন বক্স ও ব্যাগ বিতরণ করা হয়।