শিরোনাম
গঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানা

রামগড়ে ওএমএস এর চাল-আটা বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারশীপ বাতিল

৬৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে ওএমএস’র চাল-আটা ন্যায্যমূল্য বিক্রিতে অনিয়মের অভিযোগ ও নীতিমালার শর্ত ভঙ্গের প্রমানিত হওয়ায় পৌরসভাধীন সোনাইপুল বাজারে মেসার্স হারুন ট্রেডার্স নামে এক ব্যবসায়ীর ওএমএস এর ডিলারশীপ বাতিল করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ মে) সকালে পৌরসভাধীন সোনাইপুল বাজারে মেসার্স হারুন ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত।

জানা যায়, সরকারী বরাদ্ধে রামগড় পৌর এলাকার তিনটি স্পটে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ওএমএস’র চাল-আটা বিক্রি করা চলমান। প্রতি ডিলারকে প্রতিদিন ১ হাজার ৫শ কেজি চাল ও ১হাজার কেজি আটা বরাদ্দ দিয়ে জনপ্রতি ৫কেজি বিক্রির শর্তে চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে এবং প্রতিজন ক্রেতাকে স্বাক্ষর বা টিপসহি নেয়ার নির্দেশনা রয়েছে।

ডিলারশীপের শর্ত না মেনে মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো: হারুন চাল ও আটা মেসার্স আলমগীর স্টোরে অবৈধভাবে পাইকারী দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতে মেসার্স হারুন ট্রেডার্সের ডিলারশীপ বাতিল করে ভ্রাম্যমান আদালত।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, এই ডিলারের বিরুদ্ধে ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগের ভিক্তিতে এ মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। স্বীকারোক্তি ও অভিযোগ প্রমানিত হওয়ায় ওএমএস নীতিমালা, ২০১৫ এর ১২(খ) এর অঙ্গীকারনামা ভঙ্গ করায় মেসার্স হারুন ট্রেডার্স এর ওএমএস ডিলারশীপ বাতিল করা হয়। সেখানে নতুন ডিলার নিয়োগ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।