শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

রাঙ্গামাটিতে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের তবলছড়িতে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ফিরোজ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে রাঙ্গামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনি এলাকায় একটি অটোরিক্সা পার্কিং করা থাকে। এমন সময় ফিরোজ একটি বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে (১৩) পার্কিং করা অটোরিক্সায় নিয়ে যায়। এসময় স্থানীয়রা টের পেয়ে অটোরিক্সার দিকে গেলে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে ধরে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে তাকে আটক করে। এরপর দুপুরে শিশুটির মা জোসনা বেগম বাদি হয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আটককৃত যুবক তবলছড়ির বিএডিসি কলোনির বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে আদালতে প্রেরণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত শিশুকে ডাক্তারী পরিক্ষার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#