শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

৪৫

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে আশ্রাফিয়া বেগম নামে (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ভোরের দিকে আশ্রাফিয়া বেগমের বসতবাড়ি ভাঙচুর করে চলে যায় বন্য হাতির পাল। পরে বাড়িটির পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। হাতির পালটি স্থানীয় লাল মিয়ার বসতঘর, মানিক মিয়ার মাছের খামার ঘর ও সেলিমের খামার ঘরও ভাঙচুর করে। নিহত আশ্রাফিয়া বেগম ওই এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ-উল-আলম জানান, গত কয়েক দিন ধরে ১০-১২টির একটি বন্য হাতির দল জামালপুর এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করে চলেছে। হাতির আক্রমণের বিষয়ে বন বিভাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানাকে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকে হাতির একটি দল গহীন পাহাড় থেকে নেমে আন্ধারি এলাকা ও আশপাশে ভাঙচুর চালায়। হাতির দলটি ফসলের ক্ষেত ও বাগানও ক্ষতি করেছে। এ ঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি চরম আতঙ্কেও রয়েছেন।
লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার জানান, ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি এলাকাবাসীর সহায়তায় হাতিগুলোকে গহীন পাহাড়ে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

ই-পিসি/আর