শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে দুই যুবকের আত্মহত্যা

৫১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির পানছড়িতে বারো ঘন্টার ব্যবধানে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। একজনের নাম মোঃ কবির হোসেন (২৩)। তিনি পানছড়ির সাঁওতাল পাড়ার মোঃ হারুন আলীর ছেলে। সে পানছড়ির ডিস ক্যাবল নেটওয়ার্কের একজন ম্যাকানিক হিসেবে কর্মরত ছিল। সে শুক্রবার (১৩মে) মধ্যরাতে বিষপান করে। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আরেকজন একই এলাকার জয় সাঁওতাল (২২) নামের এক শিক্ষার্থী নিজ বাড়িতে আত্মহত্যা করে। সে উপজেলার সাঁওতালপাড়া গ্রামের তুইলা ও হ্যাপি সাঁওতালের ছেলে। সে পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৩মে) বিকাল আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

আত্মহত্যার ২০ঘন্টার আগে দুজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছিল বিরহের স্ট্যাটাস। অবশেষে বারো ঘন্টার ব্যবধারে দু’জনেই বেছে নিয়েছে আত্মহত্যার পথ। দুটি অপমৃত্যুর ঘটনা পানছড়ির অভিভাবক মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জয় সাঁওতাল ফেসবুকে লিখছিলেন, এই জীবনে মানুষের ভালোবাসাটাই হচ্ছে সব চেয়ে বড় অপরাধ. এই অপরাধের শাস্তি টা মুত্যুকে পর্যন্ত হার মানায়।

অন্যদিকে মোঃ কবির হোসেন লিখেন, এই পৃথিবীতে কেনো জানি, বেঁচে থাকার ইচ্ছাটা ফুরিয়ে গিয়েছে। তিনি স্টোরিতেও আমি মরে গেলে কেঁদো না, ধরে নিও তুমি মুক্তি পেয়ে গেছো- লেখা সম্বলিত একটি পোস্ট দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ধরেই দু’জন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরহের স্ট্যাটাস দিয়ে আসছিল। তারা যে আত্মহত্যার পথ বেচে নিবে তা ছিল ধারণার বাইরে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান।