শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটিতে দরপত্র ছিনতাই, গ্রেফতার যুবলীগ নেতা

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সভাপতি মুজিবুর রহমান মুজিব ওরফে দীপুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) ভোরের দিকে শহরের চম্পকনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাঙ্গামাটি মেডিকেল কলেজে অস্থায়ী ভিত্তিতে ২২ জন ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহে ‘ক্যাটাগরি-৫’এর দরপত্র জমা দিতে গেলে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের সত্ত্বাধিকারী জয়ন্ত লাল চাকমা ও তার সহকর্মীদের কাছ থেকে অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দরপত্রের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন বিকালে বাদী হয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা দেন জয়ন্ত লাল চাকমা। মামলায় মুজিবুর রহমান দীপু, শফিউল ও শাহ এমরান রিপন- এ তিনজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত লাল চাকমা বলেন, ঘটনার দিন আমরা দেড় লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরপত্র জমা দিতে গেলে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রবেশ গেটেই আমাদের গতিরোধ করে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দরপত্র প্যাকেটটি ছিনিয়ে নেয়। পরে ওই তিনজনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি। তাদের মধ্যে মুজিবকে পুলিশ গ্রেফতার করেছে ।

এবিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযুক্তদের মধ্যে মুজিবকে গ্রেফতারের পর আদালতে চালান দেওয়া হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।