শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

৪৫

॥ নিজস্ব প্রতিবেদক॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শিতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে দুই পর্যটক নিখোঁজ এর মধ্যে লোকেশ বৈদ্য (১৯) নামে একজন পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এরমধ্যে অপূর্ব শাহা (১৮) নামে আরো একজন পর্যটক নিখোঁজ রয়েছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

তিনি জানান, চট্টগ্রাম জেলা থেকে ৬ জন পর্যটক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে আসে। এসময় তারা উপজেলার শিতারঘাট এলাকায় খরস্রোত কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে এরমধ্যে পানিতে দুইজন তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ,নৌবাহিনী এবং ডুবুরিদের খবর দিলে তারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লোকেশ বৈদ্য নামে একজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরো জানান, এখনো নদীতে অপূর্ব শাহা নামে আরো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে নৌবাহিনী এবং ডুবুরির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।