শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মহালছড়িতে প্রথম স্কাউট অ্যাডভেঞ্চার এর সমাপনী ও মহা তাবু জলসা

৫৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়ি ৬ আর্মড ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে দেশের ৮টি প্রতিষ্ঠানের স্কাউট ও রোভার স্কাউটের ৩দিন ব্যাপি প্রথম স্কাউট অ্যাডভেঞ্চার অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভেঞ্চার এর সমাপনী দিনে মহা তাবু জলসা আয়োজন করা হয়েছে।

১০ মে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের প্রথম অ্যাডভেঞ্চার এর সমাপনী দিনে মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি, সাবেক পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ৬ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও সহকারি পুলিশ সুপার তাসলিম হুসাইন, উপধ্যক্ষ মারুফ-উজ-জামান, প্রথম এ্যাডভেঞ্চার ক্যাম্প এর প্রোগ্রামার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ।

মোট ২১৪ জন স্কাউট রোভার স্কাউট অংশ গ্রহন করেন মহালছড়ি আর্মড ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ৩দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা তাবু জলসার মাধ্যমে প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকার উত্তরা ও গোপাল গঞ্জ এর রোভার-স্কাউটদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।