শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

চন্দ্রঘোনায় অসহায় ব্যাক্তিদের ঈদবস্ত্র নগদ অর্থ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান বেবী

৫৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের দুস্থ, অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী নিজ উদ্যোগে এসব ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে তিনি চন্দ্রঘোনার কলাবাগান, সিনেমা হলের পিছেনের মসজিদ সংলগ্ন এলাকা, কোব্বাতের ঘোনা, মাষ্টার কলোনী ও ফকিরাঘোনা এলাকায় বসবাসরত অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিত দুইশতাধিক ব্যাক্তির ঘরে ঘরে গিয়ে নতুন শাড়ী, লুঙ্গীসহ নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়। এছাড়া চন্দ্রঘোনা ইউনিয়নে বসবাসরত প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগ ত্রান বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নজরুল ইসলাম লাবলু, উজ্জল ভট্টাচার্য, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ইউছুপ বাহাদুর, মোঃ সাহিদ উদ্দিন,সাবেক ছাত্রলীগ নেতা এ আর লিমন,ইউপি সদস্য আলী আরশাদ, সুমন,মনা প্রমুখ।