শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

দীঘিনালায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা উদ্ভোধন

৮৩

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

সঠিক পুষ্টিতে সুস্থ জীবন প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ কমম্পেøক্স‘র আয়োজেেন ও এনজিও লীন এর সর্বিক সহয়োগীতায় উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে পুষ্টি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ কমম্পেøক্স কর্মকর্তা ডা. তনয় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো: আব্দুলা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, এনজিও দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা প্রমূখ।

এতে অংশনেয় এনজিও লীন এর কিশোর-শিশোরী ক্লাবে সদস্যরা। আলোচনা সভায় ডা. তনয় তালুকদার বলেন, পুষ্টি কোন আলাদা উপাদান নয়, এটা খাবারের গুন, কোন খাবারে বেশি পুষ্টি আছে জানতে হবে। পুষ্টিকর খাবার না খেলে শিশুদের বুদ্ধি বিকাশ হয় না, কিশোর-কিশোরীদের স্বাস্থ সুগঠন হয় না। গর্ভবস্থায় মাদের পুষ্টিকর খাবার না খেলে সন্তান বিকলাংঙ্গ হতে পারেব। তাই সকলকে সচেতন হতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে। প্রধান অথিতির বক্তব্যে সীমা দেওয়ান বলেন, বাড়ি আঙ্গিনার আশে পাশে পুষ্টিকর শাকসবজি চাষ করা যায়, পারিবারিক পুষ্টির চাহিদা পূরন করা সম্ভম। শাক সবজি অবশ্যই তেল দিয়ে রান্না করে খেতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা বলেন, বাংলাদেশ এখন খাদ্য সংসম্পূর্ন, পেট ভরে খাবার খেলে হবে না। খাবারের পুষ্টিগুন সম্পর্কে জানতে হবে, অনেকের ধারনা পুষ্টিকর খাবারের দাম বেশি তা সম্পূর্ণ ভূল। দামি খাবারে পুষ্টিগুন কম থাকে। বেশিও শাক-সবজি ফলমূলে প্রচুর পরিমান পুষ্টির গুন থাকে। পুষ্টিরগুন জেনে খাবার গ্রহন করতে হবে এবং খাবারে পুষ্টিগুন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। কিশোর- কিশোরীর স্বাস্থ ভাল দেশের স্বাস্থ ভাল। আলোচনা সভাশেষে ১শত জন দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাবর বিতরন করা হয়।