শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

ঈদের নতুন পায়জামা ও পাঞ্জাবি পেয়ে খুশি এতিম শিশু শিক্ষার্থীরা

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

পবিত্র ঈদের পাঞ্জাবি পেয়ে খুশি এতিম শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষক। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ২টায় দূর্গম পাহাড়ের আফছারের টিলা মাদরাসা ও এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়। হেলপিং হেন্ডস ফর কাপ্তাই’ পক্ষ হতে এতিম শিক্ষার্থীদের মাঝে ওই পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

এসময় এক আলোচনা সভা সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদের সঞ্চলনায় সভাপতিত্ব করেন হেলপিং হেন্ডস ফর কাপ্তাইয়ের পরিচালক প্রাক্তন ৪নম্বর ইউপি সদস্য পারুল আক্তার।

প্রধান অতিথি ছিলেন,শহীদ তিতুমীর একাডেমীর অধ্যক্ষ হারুন উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উচচ বিদ্যালয় শিক্ষক সিরাজ আহমেদ চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন।

বক্তব্য রাখেন মাদরাসা ও এতিমখানার পরিচালক আব্দুল কুদ্দুছ,মাদরাসা সভাপতি মোহাম্মদ আলী জিন্না, শহিদুল ইসলাম। এতিম শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন আমরা নতুন পোষাক পেয়ে অনেক,অনেক খুশি। এছাড়া মাদরাসা পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন এতিম শিশুরা ঈদের আগে নতুন পোষাক পেয়ে আরোও অনেক খুশি হয়েছে।