শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই, বিঝু উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দশ টাকার বাজার

৪৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই, বিঝু উপলক্ষে অসহায় ক্রেতাদের সুবিধার্থে ১০ টাকা বাজার দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যাননন্দ ফাউন্ডেশন। এতে পণ্য কিনছেন ক্রেতারা। এই বাজারে এক টাকায় দুই কেজি চাল, ডাল এক কেজি দুই টাকা, চিনি এক কেজি এক টাকা, লবণ দুই কেজি এক টাকা, বিস্কুট ছয় পিস এক টাকা’সহ ছাতা,কাপড় থেকে এমন ১৩টি নিত্যপণ্য নিয়ে বাজার বসিয়েছে বিদ্যাননন্দ ফাউন্ডেশন।

গত মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি শহরের জিরোমাইল এলাকায় রাজবাড়ীতে বসে এই বাজারটি। দূর-দূরান্ত ও প্রত্যন্ত পাহাড়িরা এসে কেনাকাটা করতে দেখা গেছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী।

এ সময় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেনসহ রাজ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে প্রায় ৩শতাধিক মানুষ ১০ টাকার দিয়ে নিজেদের পছন্দের পণ্য কেনাকাটা করে সন্তুষ্টি প্রকাশ করেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেন জানান, আমরা পাহাড় থেকে সমতল সবখানে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসবে বিদ্যানন্দ সম্পৃক্ত হতে পারাটা আমাদের জন্য প্রাপ্তি। এদিকে গত সাতদিন ধরে গুইমারার সিন্দুকছড়িতে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতে মোট এক হাজার দুইশ জনকে চিকিৎসা, ওষুধসহ খাবার দেওয়া হয়। বিদ্যাননন্দ’র এই ১০ টাকার বাজারে বাজারে চাল, ডাল, চিনি, লবণ, বিস্কুট, থামি, লুঙ্গি, ছাতা, খাতা-কলম, স্যান্ডেল, ফ্রক-শার্টসহ ১৩ ধরনের পণ্য ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে।