শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লামায় টোল আদায়কারীকে মারধর, থানায় অভিযোগ

৪০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছয় মাইলের রাস্তা হইতে বনপুর বাজার সড়ক সংলগ্ন টোল পয়েন্টের টোল আদায়কারীকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার যুবক মোঃ হামিদ (২০) বিচার চেয়ে বুধবার বিকেলে লামা থানায় অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আহত মোঃ হামিদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমারী রাঙ্গাঝিরি এলাকার আবউ বক্করের ছেলে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের বৈধ টোল আদায়কারীর পক্ষে কর্মচারী মোঃ হামিদ বনপুর সড়কে নিয়মিত টোল আদায় করেন। ১৩ এপ্রিল ২০২২ইং টোল পয়েন্টে দায়িত্ব পালনকালে সকাল ৮টা ২০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর মসজিদ ঘাটার মোঃ সরোয়ার (৪০) ও বনপুর বড় মার্মা পাড়ার অংছাহ্লা মার্মার ছেলে আম্মি মার্মা (৪৩) সহ আরো ৩/৪ জন তামাক লোড একটি গাড়ি নিয়ে আসে। আমি তাদের কাছে সরকারি নিয়ম অনুযায় টোল চাইলে বিবাদীগণ আমাকে টোল দিবে না জানায়। আমি টোল না দেওয়ায় পরিষদে জানাবো বললে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমি বিবাদীগণের এ অন্যায় আচরণ আমার স্মার্ট ফোনে রেকর্ডকালে তারা আমার স্মার্ট ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। যাহার আনুমানিক মূল্য ৬ হাজার ৫শত টাকা। যাহার পর বিবাদীগণ দলবদ্ধ হয়ে আরো ৩/৪জন লোক সহ আমার মুখে, বুকে, পিঠে এমনকি পুরো শরীরে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। আমি বিবাদীগণের মারধর সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে পড়লে আমার বুকে পিঠে সজোরে লাথি মারতে থাকে। যাহার পর আমার অবস্থা খারাপ হয়ে পড়ে। এসময় বিবাদীগণ টোল পয়েন্টের ক্যাশ থেকে পাঁচ দিনের টোল আদায়ের আনুমানিক ৯ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে আমার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় আমি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি।

এই বিষয়ে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, বিষয়টি সমাধানে ৯নং ওয়ার্ডের মেম্বার ও আম্মি মার্মার ছোট ভাই আপ্রুসিং মার্মাকে দায়িত্ব দিয়েছিলাম। সরকারি টোল না দেয়ার কোন সুযোগ নাই।