শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে দু’টি পৃথক দূর্ঘটনায় নিহত ৩

৪৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে দুইটি পৃথক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। রবিবার বিকাল পাঁচটার সময় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন, মিজানুর রহমান (২২),ইব্রাহীম (৩৫) ও আলমগীর হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার বিকালের দিকে দুই মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম শহর থেকে আপেল আনার জন্য যাচ্ছিলেন । পথে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে ইফতার করার জন্য রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালী উপজেলার মঘাইছড়ি পাহাড়ের ঢালু সড়কে পৌছালে দ্রুত মোটর সাইকেল চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহি নিহত হন। সূত্রে আরো জানা গেছে, রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় একটি ভবনের ছাদ পা পিছলে পড়ে আলমগীর হোসেন নিহত হন। তিনজনই রাঙ্গামাটি শহরের বাসিন্দা বলে জানা গেছে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।