শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানে সেনাজোনের উদ্যেগে নবনির্বাচিত জনিপ্রতিনিধিদের মাঝে সংবর্ধনা

৩৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সেনা জোনের উদ্যাগে নবনির্বাচিত ইউপিচেয়ারম্যান ও সদস্যদেরবমাঝে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ এপ্রিল) সকালে বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

অনুষ্ঠানে সেনা জোনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ৪ জন ও ৪৮ জন সদস্যদের মাঝে সংবর্ধনা তুলে দেন বান্দরবান সেনা রিজিয়ন।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, “সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম”। সেনাবাহিনী সর্বদা জনগণের কঠোর নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সুখে-দুঃখের সর্বদা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। তাই পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করার দৃঢ় অঙ্গীকার করে জনগণের সুখ শান্তি ও নিরাপদ জীবন যাপন করার নিমিত্তে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রোয়াংছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান মেহ্লা অং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচগ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমাসহ সেনা কর্মকর্তাগণ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।