শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

যোগদানের পর হইতে পরিবার কল্যাণ সহকারী মহিলাদের বেতন ভাতা নেই

১২০

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালে জুরাছড়ি উপজেলায় তিন ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী মহিলা হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ নং মৈদং ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বৈশালী চাকমা, ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে রাধিকা চাকমা, ৩ নং মৈদং ইউনিয়নে ২ নং ওয়ার্ডে অমর বালা চাকমা, ৪ নং দুমদুম্যা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে কমলা চাকমা। এসব নিয়োগ পাওয়া কর্মীরা ২০২১ সালে ডিসেম্বর মাসে যোগদান করলেও তারা কোন বেতন ভাতা পাননি বলে অভিযোগ করেছেন। অথচ একই সঙ্গে নিয়োগ পাওয়া অন্য উপজেলার কর্মীরা তাদের বেতন ভাতা নিয়মিত পাচ্ছে বলে জানা গেছে।

পরিবার পরিকল্পনা সহকারী মংপিউ মারমা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০২২ সালে জানুয়ারী ৬ তারিখে অধিদপ্তরে বরাদ্দের চাহিদা প্রেরণ করা হয়েছে, আশাকরা যাচ্ছে আগামী রবিবার এসব কর্মীদের বেতনের সম্ভববনা রয়েছে বলে তিনি প্রতিবেদকে জানান।

নাম প্রকাশ না করার শর্তে পরিবার কল্যাণ সহকারী একজন মহিলা বলেন, আগামী ১২,১৩,১৪ পাহাড়ীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিঝু এবং বাংলা নববর্ষ উৎসব। যোগদানের পর হইতে অদ্যবদি তাদের কোন বেতন নেই, তাই তাদের দ্রূত বেতন ব্যবস্থা করে দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা দায়িত্বরত জুরাছড়ি উপজেলার কর্মকর্তা রেমিন চাকমা থেকে মুটোফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, বরাদ্দ না থাকার কারনে এসব যোগদানকৃত কর্মীদের বেতন হচ্ছে না, অতি সম্প্রতি তাদের বেতনের জন্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে, এবং বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।