শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

থানচিতে নাবালিকা কিশোরীকে অপহরণকারী চট্টগ্রামে আটক

৩৪৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

থানচি উপজেলার দুর্গম এলাকার রেমাক্রি ইউনিয়নে কেসমন পাড়ায় গ্রামে ১৪ বছরের নাবালিকা কিশোরীকে অপহরণের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে থানচি সদর থানা পুলিশ।

আটককৃত রেজাউল করিম টিপু (৪২),পিতা- মৃত কবির মাস্টার, অপর একজন রুবেল (৩০), পিতা- ইসমাইল তারা বাইশারী ইউনিয়নে ১নং ওয়ার্ডের ক্যাথোয়াই পাড়া বাসিন্দা।

শুক্রবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুইজনকে।

থানচি থানার তথ্য মতে, ২৭ মার্চ রবিবার থানচি থানায় নিখোজের সাধারন ডায়েরী করে ১৪ বছরে নাবালিকা দুলাভাই শান্ত ত্রিপুরা। পরেদিন ১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি বাবা নিজ উপস্থিত থেকে অপহরণের মামলার করলে অভিযানে নামে পুলিশ। প্রায় তিনদিন অভিযানের পর চট্টগ্রাম মহানগরী পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়া বাসা হতে তাদেরকে আটক করা হয়।

থানচি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ্ত রায় জানান, রেজাউল করিম টিপু (৪২) চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন তথ্য পেলে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা বস্তি এলাকায় ভাড়া বাসা থেকে ১৪ বছরের নাবালিকা উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণকারী রেজাউল করিম টিপু (৪২) ও তার সহযোগী রুবেলকে (৩০)সহ দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে শিশু ধর্ষনের আইনের মামলার দায়ের করে জেলে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ শুক্রবার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে কেসমন পাড়া থেকে ভোরের ১৪ বছর নাবালিকা কিশোরীকে অপহরণ করা হয়।