শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচিতে ইয়াবাসহ সাবেক মেম্বার আটক

১১৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে চট্টগ্রাম র‌্যাব-৭ ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ান (বিজিবি) যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক মেম্বারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে বান্দরবানে থানচি উপজেলা দায়িত্বরত গোয়েন্দা সংস্থা তাদের নিজস্ব সোর্সের গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে থানচির রেমাক্রী ইউপি,র ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২) কে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এর থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিড়িতে বেইলি সেতুর নিচে থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শনিবার ২৫ মার্চের বলিপাড়া ব্যাটালিয়ানের (বিজিবি)সদস্যরা একটি চালানে ২ হাজার পিস ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেন।

এদিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারে সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে থানচি থানায় সোপর্দ করা এবং মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, এবার সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। বান্দরবানে থানচি উপজেলার মায়ানমার সীমান্তের বড় মদকের চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে চোরাকার্বারীরা ইয়াবা পাচার করছে বলে জানান তিনি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বিজিবি ও র‌্যাব-৭ অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করার কথা শুনেছি। থানা সোপর্দ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।