শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটিতে কমিউনিস্ট পার্টির লিফলেট বিতরণ

৩৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল পালনে রাঙ্গামাটিতে গণসংযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের কাঠালতলী থেকে বনরূপা কাঁচাবাজারসহ বনরূপা এলাকায় বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণের দাবিতে লিফলেট বিতরণ করেন সিপিবি রাঙ্গামাটি জেলার নেতারা। লিফলেটে গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, ন্যায্যমূল্যের দোকান চালু করা, নিয়মিত বাজার তদারকি করা, টিসিবির কার্যক্রম জোরদার করাসহ আরও বেশ কয়েকটি দাবি উল্লেখ করা হয়েছে।

কর্মসূচিতে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত। এসময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিপিবির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর বলেন, দেশে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে সরকারের আমলা-মন্ত্রীরা হাস্যকর মন্তব্য করে যাচ্ছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের দাবিকে তারা উপেক্ষা করে চলছে। তিনি অধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাজপথে সামিল হওয়ার আহবান জানান।