শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গামাটিতে স্বাধীনতা দিবসে স্বপ্নযাত্রী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

৯৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সিআরআই ও ইয়ং বাংলা প্রদত্ত সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০১৮ প্রাপ্ত সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে, উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।

শনিবার (২৬ মার্চ) সকালে শহরের বাস টার্মিনাল শান্তিনগর এলাকায় গরীব ও অবহেলিত বাচ্চাদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ, উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আব্বাস, সহ-অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমা আহমেদ, সহ-প্রচার ও প্রকাশ শোয়েব খান ফাহিম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলী আশরাফ আতিক, কার্যকরী সদস্য মোঃআজাদ সেলিম, শিক্ষিকা মরিয়ম আক্তার, শিক্ষিকা ও মার্চি চাকমা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এর সভাপতি ডাঃ মোঃ কামরুল হাসান সজিব, সাধারণ সম্পাদক ডাঃমনির উদ্দীন তুষার, ডাঃ শাখাওয়াত,ডাঃ কাউছার, ডাঃ শ্রীকান্ত, ডাঃ সজল, ডাঃহাবীবা, ডাঃ আনিসুর।