শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

যথাযোগ্য মর্যাদায় মানিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

৫৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

যথাযোগ্য মর্যাদায় মানিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। থানা কর্তক ৩১ বার তোপধ্বনি, সর্যোদয়ের সাথে সাথে জাতিয় পতাকা উত্তোলন, সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের প্রথম পর্ব শেষ হয়।

শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ এবং আনুষ্ঠানিক সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সন্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২টি ফানুস উড়ানো আনন্দ উল্লাশ করা হয়। পরে টাউন হলে স্থানীয় শিল্পগোষ্ঠীর পাশাপাশি অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ রতন খীসা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সূচয়ন চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।