শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

৩৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার (২৬মার্চ) ভোরে দিবসের প্রথম প্রত্যুষে ৩১বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

পরে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের শেষে জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী ও জেলা প্রশাসন বনাম খাগড়াছড়ি পৌরসভা একাদশ এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়াও সন্ধায় জেলা শিশু একাডেমির মিলয়নাতনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।