শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে জাতীর পার্টির মানববন্ধন

৫৫

॥ আরিফুর রহমান ॥

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি (জাপা) ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি মোঃ হারুনুর রশীদ মাতব্বর, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, সংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), সদর উপজেলার সদস্য সচিব বিটু দেওয়ান, শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক চাকমা. পৌর কমিটির সভাপতি মোঃ নেয়াজ উদ্দীন সর্দার, সাধারণ সম্পাদক সুদীর্ঘ চাকমা, জেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক সুফিয়া কামাল ঝিমি, শ্রমিক পার্টির সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ

এসময় বক্তারা বলেন, বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছু অসাধু ব্যাক্তির কারণেই এমনটা ঘটছে। সরকারের সংশ্লিষ্ট মহলগুলো জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে।

বক্তারা আরো বলেন, জাতীয় পার্টির আমলে কখনোই পণ্যের উর্ধ্বগতি ছিলোনা। প্রতিনিয়ত দ্রব্যমূল্যোর দাম বৃদ্ধি পাচ্ছে। নিম্ব মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে সামনের রমজান মাসে দেশ যাতে অস্থিতিশীল না হয় সে জন্য চাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।