শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানে আন্তর্জাতিক বন দিবস পালিত

২৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বন সরক্ষণের অঙ্গিকার, টেকসই উৎপাদন ও ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস ও আলোচনা সভা।

সোমবার (২১ মার্চ ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান বন বিভাগ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে শুরুতে আগত প্রধান অতিথি ও অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বন বিভাগ সম্পর্কে ডিসপ্লে প্রদর্শনী দেখানো হয়।

প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তীবরিজী বলেন, প্রাকৃতিক বাচাতে হলে আশেপাশে গাছ লাগিয়ে বনায়ন বাড়াত হবে। বন শুধু সুন্দর নয়, মানুষের জীবন ধারণের জন্য বনের ভূমিকা অপরিসীম। কেননা গাছ বাঁচলে বাঁচবে বনের প্রাকৃতিক ও বাঁঁচবে বনের বসবাসরত পশুপাখি। তাই বন রক্ষার্থের জন্য বন কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাওয়া আহব্বান জানান।
আলোচনা সভায় পাল্পউড ষ্টেশনের বিভাগীয় বন কর্মকর্তা উপ- বন সরক্ষক মোঃ মাহদুল হাসান সভাপতিত্বে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা উপ- বন সরক্ষক হক মাহবুব মোরশেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী, এন এসআই যুগ্ন পরিচালক মোঃ মিজানুর রহমান, অরন্যক ফাউন্ডেশন পোগ্রাম অফিসার জাহিদ হাসান, ইউএনডিপি কো- অর্ডিনেটর তারিক আকবরসহ শিক্ষার্থীর ও বন বিভাগের কর্মকর্তাগণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।