শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

এই প্রথম পাহাড়ের বিচিত্র বন রক্ষায় বনদিবস পালিত

৩৮

॥ মোহাম্মদ আলী ॥

বনের রাজ্য পার্বত্য চট্টগ্রামে এই প্রথম পাহাড়ের বিচিত্র রকমের বন রক্ষার জন্য বনদিবস পালন করল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। “বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনের মধ্যে স্থাপিত তাদের ঝগড়াবিলস্থ ক্যাম্পাসে সোমবার বিশ্ব বন দিবস-২০২২ পালিত হয়েছে।

ওইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র্রালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্লাস্টিক বর্জ্যমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণে পরিস্কার অভিযান করা হয়।

এছাড়াও সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ব বন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব বন দিবস নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র ফরেস্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ফরিদ উদ্দীন আহমেদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা । সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দত্ত। মুল বিষয়ের উপর আলোচনা করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা । সেমিনারে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা । এছাড়াও প্রভাষক জনাব সাদ্দাম হোসেন এবং প্রভাষক সৌরভ দত্ত বক্তব্য প্রদান করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।