শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

৪৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে ১০জন উপকারভোগীদেকে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত তবলা পাড়া এলাকায় দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া প্রকল্পের উপকারভোগী ৭জন পুরুষ ও ৩জন মহিলা সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে এগ্রো-ইকোলজি, কেঁচো/ ভার্মি কম্পোষ্ট স্যারের প্রয়োজনীয়তা ও তৈরি প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। চাষাবাদের প্রস্তুতি/ জঙ্গল না পুড়িয়ে চাষাবাদ ও করনীয়, বিজ্ঞান সম্মত পদ্ধতি অনুসরণ করে সারা বছর ব্যাপী জুম প্লটে ফসল উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার’র মাধ্যমে কিভাবে ফসল চাষাবাদ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রধান করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া। এছাড়াও রোগ বালাই দমনে স্থানীয় পরীক্ষিত জৈব পদ্ধতির ব্যবহার ও তার প্রসার, স্থানীয় বিলুপ্তপ্রায় বীজগুলোকে সংরক্ষণ, বীজ ব্যাংক স্থাপন, বীজ বিনিময় ও বীজ ব্যবসা করাসহ পন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা ও নায্যমূল্য প্রাপ্তিতে করনীয় বিষয়েও প্রশিক্ষণ প্রদান করেন।