শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডশনের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

৪০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে মসজিদভিত্তিক শিশুগণ শিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদায়-বরণ সংর্বধনা আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে বড়ইছড়ি মডেল কার্যালয়ে ৭ম পর্যায়ে ২০২১সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদায়-বরণ সংর্বধনা করা হয়।

মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা মুহাম্মাদ সোলাইমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইফা এফএস মুহাম্মাদ নুরুন নবী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। বক্তব্য রাখেন রাঙ্গামাটি ইফা মাস্টার ট্রেইনার বখতিয়ার হোসেন, ফিল্ড সুপার ভাইজার এম মাঈনুল আলম মুবিন,কেয়ারটেকার সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ কবির হোসেন ও হাফেজ আবুল কালাম।
পরে কাপ্তাই ইসলামিক ফাউন্ডশনের সাবেক এফএস এম মাঈনুল আলম মুবিনের বিদায় ও নবাগত মুহাম্মাদ নুরুন নবীর বরণ সংবর্ধনা দেয়া হয়। এসময় মসজিদ ভিত্তিক শিশুগণ শিক্ষার সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।