শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

সেবার মান বাড়বে দূর হবে সংকট

রাজস্থলীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ চিকিৎসকের যোগদান

৫২

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৭ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। মঙ্গলবার (৮মার্চ) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে উপজেলা সদর হাসপাতালে যোগদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডাঃ তৌকির আহম্মদ, ডাঃ মেজবাউল আলম, ডাঃ মেহেদী হাসান ভূইয়্যা ডাঃ ফাহমিদ হাসান তাহসিন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রাত্যহিক রোগীর চিকিৎসা সেবা দিতে এতদিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিলনা। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট দূরীভূত হবে এবং সেবার মান বাড়বে। তিনি আরো বলেন, আরো তিন জন চিকিৎসক দুই এক দিনের মধ্যে যোগদান করবেন। তারা বিশেষ কাজে ঢাকায় রয়েছেন।