শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

৩৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

সারাদেশে ন্যায় পার্বত্য জেলা বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় চেতনার অবিস্মরণীয় স্পন্দন ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক অঙ্গসংগঠনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

পরে জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে আলোচনা সভা, আয়োজিত ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক মো. লুৎফর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ছাদেকসহ সরকারী বেসরকারী কর্মকর্তাগন ও শিক্ষার্থীর ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ৭ ই মার্চ, স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ৯ মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের ৩০ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে, মুক্তিকামী মানুষের আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্খিত সেই স্বাধীনতা। সৃষ্টি হয় বাংলাদেশ নামক একটি নতুন ভূখণ্ডের, জয় বাংলা।

আলোচনা শেষে দিবস উপলক্ষে আয়োজিত ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার ৩৬ জন বিজয়ীদের শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও প্রসংসা পত্র প্রদান করা হয়।