শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

বান্দরবানে অস্ত্রধারীদের গুলিতে এক যুবক নিহত

১০৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নয়াপাড়া এলাকায় অস্ত্রধারীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। ঐ যুবক স্থানীয় খাবার দোকানে বসে চা পান করছিলেন। শনিবার (৫মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ২ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে উনুমং মার্মা (৪৫), স্থানীয় ব্যবসায়ী ক্যসাচিং এর দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় বস্তায় ভরে উনুমংকে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। নিহত উনুমং মারমা তারাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার পাড়া গ্রামের গংজক মারমার ছেলে বলে জানান।

এ বিষয়ে একই নামের তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, সকালে কয়েকজন সন্ত্রাসীরা গুলি করার পর ঘটনাস্থল থেকে নিহত যুবককের লাশ বস্তায় ভরে নিয়ে যায়। কে বা কারা ঘটিয়েছে সেই ব্যাপারে জানা যায়নি।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দছ ফরাজী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।