শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার (৫মার্চ) সকাল ৯টায় শিকছড়ি বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হাসেম।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোঃ রফিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাছা মিয়া ও সদস্য সচিব ইকবাল হাসান মাসুদ।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অনতিবিলম্বে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী সরবরাহের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে কাপ্তাই – চট্টগ্রাম সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।