শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

লামায় স্ত্রীর নির্যাতনে স্বামীর বিষপানে আত্মহত্যা

৩৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বউয়ের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ক্যওচিং মার্মা (৪৮) নামে একজন বিষপানে আত্মহত্যা করেছে। ইউনিয়নের বনপুর ছোট মার্মা পাড়ায় শুক্রবার (৪ মার্চ) রাত ১টায় এই ঘটনা ঘটে।

বিষপানের পরপরই ক্যওচিং মার্মাকে সিএনজি করে রাত ৩টায় লামা সরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছোট মার্মা পাড়ার মৃত ক্যওজাইংহ্লা মার্মার ছেলে।
বিষপানে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ক্যওচিং মার্মার প্রচন্ড পেট ব্যাথা ছিল। পেট ব্যথা সহ্য করতে না পেরে বিষপান করেছে। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে আগ্রহী।

নাম প্রকাশ না করা সত্ত্বে ওই পাড়ার কয়েকজন বলেন, ক্যওচিং মার্মা পারিবারিক অশান্তি থেকে বিষপান করেছে বলে জানা যায়। তার স্ত্রী তাকে খুব নির্যাতন করতো। আগেও ২/৩ বার বিষপান করে এই লোক আত্মহত্যা করতে চেয়েছিল।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে লামা থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে দেয়া হয়েছে।