শিরোনাম
হোমিওপ্যাথি’র জনক ডাঃ হ্যানিম্যানের ২৭১তম জন্মদিন পালন রাঙ্গামাটিতেপর্যটনের খাতে কমিউনিটি ভিত্তিক পর্যটন একটি নতুন সম্ভাবনামাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদানরাঙ্গামাটিতে বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনরোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে জেতবন বৌদ্ধ বিহারের ভিক্ষুমানবতার সেবায় যুগান্তকারী চিকিৎসা দার্শনিক মহাত্মা “স্যামুয়েল হ্যানিম্যান”আমাদের ভাষা সংস্কৃতিকে যেন ভুলে না যাই সেদিকে সতর্ক থাকতে হবে: উষাতন তালুকদারখাগড়াছড়ির মানিকছড়িতে ক্ষত পাহাড় পরিদর্শনে কর্মকর্তারা, পরিবেশ আইনে মামলাপাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রানদীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান

পর্যটনের খাতে কমিউনিটি ভিত্তিক পর্যটন একটি নতুন সম্ভাবনা

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) যৌথভাবে বাস্তবায়িত ProGRESS প্রকল্প এর আয়োজনে কামিলাছড়ি এলাকায় ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কমিটি কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে ছিলেন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প ফোকাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এড. ভবতোষ দেওয়ান কর্মশালা ফ্যাসিলিটেট করেন জনাব মোঃ সারোয়ার জাহান, ইকো ট্যুরিজম এক্সপার্ট।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাঙ্গামাটির পাহাড় আর লেককে কেন্দ্র করে পর্যটন বিষয়ক নানা ধরণের উদ্যোগ নেয়া যায়। কমিউনিটি ভিত্তিক পর্যটন তার একটি অন্যতম উদ্যোগ, এতে করে স্থানীয় জনগোষ্ঠীর সংষ্কৃতি, সাংষ্কৃতিক ঐতিহ্য বজায় রেখে স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, পর্যটনের খাতে কমিউনিটি ভিত্তিক পর্যটন একটি নতুন সম্ভাবনা, এতে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের এলাকায় নিজেদের সম্পদকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করে নিজেদের আয় বৃদ্ধির সুযোগ লাভ করতে পারে। কমিউনিটি ভিত্তিক পর্যটন এর প্রসারে কোন নির্দিষ্ঠ জনগোষ্ঠীর জীবনধারা, সংষ্কৃতির চিত্র পাওয়া যায়।

কর্মশালায় বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি পর্যটকদের মূল আকর্ষণ। রাঙ্গামাটিতে পাহাড় এবং লেক উভয়ই থাকার কারনে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে। রাঙ্গামাটি সদরের কামিলাছড়ি এলাকায় কমিউনিটি ভিত্তিক পর্যটন একটি বিপুল সম্ভাবনা। লেকের পাশে এই শান্ত নিরিবিলি গ্রাম ঘিরে এই উদ্যোগ প্রশংসনীয়।

কর্মশালায় মূলত নি¤œলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়-পর্যটন, এর ইতিহাস, কমিউনিটি ভিত্তিক পর্যটন ও এর ব্যবস্থাপনা, এর মাধ্যমে জীবিকায়ন, স্থানীয় সম্পদ চিহ্নিতকরন, ঝুঁকি, আচরণবিধি ও নিরাপত্তা: পর্যটকদের জন্য সুর্নিদিষ্ট কোড অব কন্ডাক্ট এবং নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ বান্ধব গাইডিং ও কৌশল, পর্যটন বিকাশের েেক্ষত্রে কমিউনিটি ভিত্তিক পর্যটন ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।