॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) যৌথভাবে বাস্তবায়িত ProGRESS প্রকল্প এর আয়োজনে ট্যুর গাইড দের অংশগ্রহনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭এপ্রিল) রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটিপার্বত্য জেলা পরিষদ, আরও উপস্থিত ছিলেন মোঃ হাবীব আজম, সম্মানীত সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা, আলেক্সিউস চিছাম, হেড অব চিটাগং প্রজেক্ট অফিস, আইএলও চৎড়এজঊঝঝ প্রকল্প। কর্মশালা ফ্যাসিলিটেট করেন মোঃ সারোয়ার জাহান, ইকো ট্যুরিজম এক্সপার্ট।
কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে পর্যটন বিকাশে জেলা পরিষদেও চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি কাপ্তাই লেক ঘিরে পর্যটনের সম্ভাবনার দ্বার এবং এই খাত হতে ট্যুর গাইড সহ অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক উন্নয়ন কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবে।
এছাড়াও কর্মশালায় বক্তারা বলেন, উন্নত অনেক দেশে পর্যটন এলাকায় দর্শনীয় স্থান দেখতে চাইলে ট্যুর গাইড নেয়া বাধ্যতামূলক, অনেক উন্নত দেশে ট্যুর গাইডিং কে পেশা হিসেবেও অনেকেই গ্রহন করেন এবং এই পেশায় উল্লেখযোগ্যভাবে নারীদের অংশগ্রহন দেখা যায়। পর্যটনের বিকাশে একটি এলাকার পরিচিতি, দর্শনীয় স্থানের পরিচিতি তুলে ধরতে ট্যুর গাইডের ভূমিকা অনেক। ট্যুর গাইডের মাধ্যমে দূর দূরান্তের সৌন্দর্য পিপাসু মানুষ সৌন্দর্য উপভোগ করতে পারে।
কর্মশালায় মূলত নি¤œলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয় পর্যটন, এর ইতিহাস, টেকসই পর্যটন এর প্রয়োজনীয়তা, রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটনের বিকাশ, আচরণবিধি ও নিরাপত্তা: পর্যটকদের জন্য সুর্নিদিষ্ট কোড অব কন্ডাক্ট এবং নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ বান্ধব গাইডিং ও কৌশল, পর্যটন বিকাশের ক্ষেত্রে একজন ট্যুর গাইডের ভূমিকা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।