শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্য

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে বগাছড়ি গ্রামে এক তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদও হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত তরুণ সুভাষ কান্তি চাকমা (২৬), কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে। অন্যদিকে, নিহত তরুণী এনা চাকমা (১৮), বরকলের ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুভাষ ও এনার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার দিবাগত মধ্যরাতে তারা বগাছড়ি গ্রাম এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বরকল থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে দুপুরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের টানাপোড়েন বা আবেগপ্রবণ কোনো ক্ষোভ থেকে তারা এই চরম পথ বেছে নিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো রহস্য বা কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরকল থানা পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রাথমিক তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।