শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

হালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
গেল বছরের প্রকাশিত গেজেটের বিধিনিষেধ উপেক্ষা করে হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দশবিল এলাকায় নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

এসময় বাঁধ ভেঙে দিয়ে বাঁধের কাজে ব্যবহৃত ত্রিপাল জব্দ করা হয়। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, হালদা নদী দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত তদারকি চলে। যার ফলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ ও ৫ নভেম্বর ২০২৫ এর হালদা নদী সংরক্ষণ গেজেট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নদীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানান। সেই সাথে এলাকাবাসীকে সতর্ক করেন।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে ২০২৫ সালের ৫ই নভেম্বর প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। এতে গেজেটে হালদা নদীর উজান মানিকছড়ি অংশের সুরক্ষায় নদীতে বাঁধ নির্মাণ, নির্ধারিত সময়ে মাছ ধরা ও মাছের অবাধ চলাচলে বিঘœ ঘটে এমন কর্মকান্ড থেকে বিরত থেকে মৎস্য সম্পদ সুরক্ষার কথা বলা হয়েছে।