দীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক উৎসব চৈত্র সংক্রান্তী বিজু। বিজুকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠনের আয়োজনে পাঁচ-সাত দিনব্যাপি বিজু মেলা উৎসব উদযাপন করা হয়। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি মেল বন্ধন সৃষ্টি হয়। দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক সংগঠনকে জোনের পক্ষথেকে বিজু মেলা উদযাপনে জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
রবিবার (৫মার্চ) সকালে দীঘিনালা জোনের ৪ই বেংগলের সদরে ৯টি সামাজিক সংগঠন মাঝে আর্থিক অনুদান প্রদান করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো আল আমিন এসইউপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ পিএসসি, ক্যাপ্টেন আব্দুলা আাল আজমী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নুল আবেদীন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান প্রমূখ।