॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালনি তৈল সংকট পরিস্থিতিতে কবাখালী ইউনিয়ন এর উত্তর মিলনপুর আলম ষ্টোর নামে মুদি দোকান থেকে থেকে ১শত২০ লিটার ডিজেল, ৩০ লিটার অকটেন জব্দ করা হয়েছে। সেই সাথে অনুমোদন বহির্ভুভাতে জ¦ালানী তৈল মজুদ করার অপরাধে ব্যবাসী মোঃ আলমকে আটক করা হয়েছে।
রবিবার (২৯মার্চ) রাত সাড়ে ৮টায় গাপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন এর উত্তর মিলনপুর আলম ষ্টোর নামে মুদি দোকানে। এময় দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ ও দীঘিনালা থানা পুলিশ (এসআই) চয়ন শীল। আলম ষ্টোর থেকে ১শত২০ লিটার ডিজেল, ৩০ লিটার অকটেন পাওয়া যায়। আলম ষ্টোর এর মালিক মোঃ আলমকেও আটক করে থানায় হস্তান্তর করা হয়। সরকার অনুমোদিত ডিলার ও খুচরা ডিলার ছাড়া জ্বালানি তৈল বিক্রয় করা আইন বহির্ভুত এবং অপরাধ।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১২০ লিটার ডিজেল ও ৩০লিটার অকটেন জ্বালানি তেল জব্দ করা হয়েছে সেই সাথে ব্যবসায়ী মোঃ আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এসআই জানান।