রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ৪ মাদকসেবী আটক
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। রবিবার (২৯মার্চ) সকালে শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তি সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলো, আপার রাঙ্গামাটির আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ দেলোয়ার, রূপনগর এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ নূর ইসলাম, রিজার্ভ বাজারের মোঃ নাছিরের পুত্র মোঃ সাজিদ ও একই এলাকার মোঃ আবুলের পুত্র মোঃ শাহীন।
পুলিশ জানায়, শহরের মাদক কারবার এবং মাদকসেবীদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গত এক সপ্তাহের অভিযানে প্রায় অর্ধ শতাধিক মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করে পুলিশ। অভিযানের ফলে জনজীবনে স্বস্তি ফিরেছে বলে মত পুলিশের।
কোতয়ালী থানার ওসি জসীম উদ্দিন চারজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রাখবে।