শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়-৯৮ ব্যাচ এর পূনর্মিলনী অনুষ্ঠিত

১২

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৮ ব্যাচের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবন পারিবারিক জীবনকে প্রতিষ্ঠিত করতে যেন হিমশমি খাচ্ছে ঠিক সেই প্রেক্ষাপটে এক অনন্য বার্তা নিয়ে সামনে এলো রাঙ্গামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ মার্চ) রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের বালুখালী উদ্যান নার্সারী এলাকায় তাদের শৈশব-কৈশরের নির্মল ভ্রাতৃত্ব বন্ধনকে পুনর্জাগরণ হিসেবে “বনভোজন ও পুনর্মিলনী-২০২৬।

দীর্ঘ সময় যার যার কর্মস্রোতে ব্যস্ততার অগোচরে থাকা বাস্তবতার ফলে কোমল অন্ত:স্থলের সেই পরিচিত মূখগুলো অনেকটা চেনার আড়ালে ঢাকা পরে অচেনায় রূপ নিতে থাকছে। তাই অচেনা আগন্তুকের মতো নতুন করে নিজ নিজ পরিচিতি তুলে ধরেন প্রত্যেকে। দীর্ঘ সময়ের ব্যবধান পেরিয়ে তাদের এই পুনর্মিলনী কেবল একটি আনুষ্ঠানিক সমাবেশ নয়, এটি ছিল বিভেদহীন ভ্রাতৃত্ব, বন্ধন ও স্মৃতির এক উজ্জ্বল উদযাপন।

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা শান্ত পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনী যেন এক টুকরো প্রশান্তির বার্তা। বিভিন্ন পেশা, অবস্থান ও ব্যস্ত জীবনের ভিন্ন ভিন্ন বাস্তবতা সত্ত্বেও, ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়েছেন তাদের শৈশব-কৈশোরের সেই সোনালি দিনগুলোকে ছুঁয়ে দেখার প্রয়াসে, স্মৃতিচারণে। স্কুল জীবনের দুষ্টুমি, শ্রেণিকক্ষের হাসি-ঠাট্টা, শিক্ষকদের স্নেহমাখা শাসন, সব মিলিয়ে যেন হারানো স্মৃতি ফিরে এসেছে।

পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের শ্লোগান ছিল- “বন্ধুত্ব চিরকাল, স্মৃতি অম্লান” তাদের এই বক্তব্য বর্তমান সময়ের জন্য একটি শক্তিশালী বার্তা বহণ করে, মানবিক সম্পর্কই পারে বিভেদের দেয়াল ভাঙতে। প্রতিটি প্রজন্ম যদি তাদের আন্তরিক বন্ধনকে এভাবে সুদৃঢ় ও অম্লান রাখার সংকল্পবদ্ধ হয়, তবে পৃথিবী একদিন জাতি, বর্ণ বৈষম্য ও সংঘাতহীন মানবতায় অলংকৃত হতে পারে এই উদাহরণটুকু তাদের এ প্রয়াসে দেখতে পাওয়া যায়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক আয়োজন, যেখানে গান, খেলা-ধুলা ও স্মৃতিচারণায় মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

অবশেষে, ভবিষ্যতেও এই বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন সতীর্থরা। নিয়মিত যোগাযোগ, সামাজিক উদ্যোগ ও পরস্পরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা বিদায় নেন। তবে বিদায়ে ছিল না বিচ্ছেদের, বরং নতুন করে একসাথে পথচলার সূচনা।

বিশ্বের অশান্ত প্রেক্ষাপটে রাঙ্গামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের এই পুনর্মিলনী প্রমাণ করে যেখানে দ্বন্ধ-সংঘাত ও যুদ্ধ মানুষকে আলাদা করে, সেখানে অকৃত্রিম বন্ধন মানুষকে একত্রিত করে। এই আয়োজন তাই শুধু একটি পুনর্মিলনী নয়, এটি এক অনুপ্রেরণার গল্প ও উদাহরণ। অনুষ্ঠানের শুরুতে স্ব-স্ব পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।