শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা সহ ব্যবসায়ী আটক

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। শনিবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ নুর কবির (৩২), পিতা-মৃত জামাল হোসেন, গ্রাম পশ্চিম মুসলিম ব্লক, থানা বাঘাইছড়ি, জেলা রাঙ্গামাটি।

বিজিবি সূত্র জানায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মুসলিম ব্লক এলাকায় অবস্থান করছিলেন নুর কবির। এমন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)র অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির গিটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি নোট-৯), একটি বাটন মোবাইল, একটি চার্জার ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।

পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সহ আটক নুর কবিরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।