শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জনকল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য: পার্বত্য মন্ত্রী

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুসহ সকল অবহেলিত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৯মার্চ) রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ)-এর উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী রাঙানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সবকিছুর জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান ইয়ুথের সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন ঈদুল ফিতরসহ পার্বত্য অঞ্চলের সকল উৎসব যেন আনন্দময় হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রূপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, জেলা বিএনপি নেতা শ্বাসত চাকমা রিংকু এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম, ইয়ুথের উপদেষ্টা মোঃ নুরুজ্জামান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ রবিউল আলম রবি এবং উপদেষ্টা ফজলুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দেওয়া হয়।