শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পাহাড়ের কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমদ এখন সিআইডি প্রধান

১৫

‎‎॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
‎পাহাড়ী জনপদ খাগড়াছড়ির রামগড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সিআইডি প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তোছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা। সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড় বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।

খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।

তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।

মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড় কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনে ও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সকলের।